বুধবার

১৯ আগস্ট, ২০২৬ ৪ ভাদ্র, ১৪৩৩

উত্তরা পূর্ব থানার অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ১৯ আগস্ট, ২০২৬ ১৬:০৪

শেয়ার

উত্তরা পূর্ব থানার অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৫ বছর ও ৩ বছরের সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে উত্তরা পূর্ব থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো-১। কাজী শামসুর রহমান (৩৫) ও ২। সাবানা আক্তার জুনি (৩০)।

উত্তরা পূর্ব থানা সূত্রে জানা যায়, সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেপ্তারে বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৮ আগস্ট) রাত আনুমানিক ১১:৩০ ঘটিকায় উত্তরা ৬ নম্বর সেক্টরের ৮ নম্বর রোডের একটি বাসায় অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি কাজী শামসুর রহমান এবং ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি সাবানা আক্তার জুনি।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।



banner close
banner close