বুধবার

১১ নভেম্বর, ২০২৬ ২৭ কার্তিক, ১৪৩৩

চালু হওয়ার প্রথম দিনেই পিংক বাসে বলাকার ধাক্কা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ আগস্ট, ২০২৬ ২০:২৬

শেয়ার

চালু হওয়ার প্রথম দিনেই পিংক বাসে বলাকার ধাক্কা
ছবি: সংগৃহীত

যাত্রার প্রথম দিনেই রাজধানীতে নারীদের জন্য চালু করা পিংক বাসকে ধাক্কা দিয়েছে গাজিপুর-গুলিস্থান রোডের বলাকা বাস।

মঙ্গলবার একটি বলাকা বাস পিংক বাসটিকে ধাক্কা দেয়। এ ঘটনায় বলাকা বাসের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে জরিমানা করেছে পুলিশ।

জানা গেছে, পিংক বাসটি সড়কে চলাচল শুরু করার পরপরই বলাকা পরিবহনের একটি বাসের সঙ্গে ধাক্কার ঘটনা ঘটে।

ঘটনার পর ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং বলাকা বাসের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হিসেবে জরিমানা করে।

নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যেই পিংক বাস সার্ভিস চালু করা হয়েছে। চালক ও কন্ডাক্টর হিসেবে নারী কর্মীদের দায়িত্ব দেয়ার বিষয়টিও এই উদ্যোগের অন্যতম বৈশিষ্ট্য।