মঙ্গলবার

১৮ আগস্ট, ২০২৬ ৩ ভাদ্র, ১৪৩৩

চা শ্রমিকদের মাঝে ২০ হাজার রেইনকোট বিতরণ করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ আগস্ট, ২০২৬ ১৯:০৭

শেয়ার

চা শ্রমিকদের মাঝে ২০ হাজার রেইনকোট বিতরণ করলেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

প্রাথমিকভাবে চা শ্রমিকদের ২০ হাজার রেইনকোট বিতরণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে কর্মসূচি শেষে সাংবাদিকদের এ তথ্য জানান সমাজকল্যাণ মন্ত্রী এ. জেড. এম জাহিদ হোসেন।

মন্ত্রী বলেন, দেশের নিবন্ধিত ১ লাখ ৩০ হাজার চা-বাগান শ্রমিক প্রত্যেককেই সরকার রেইনকোট দিতে চায়। সম্প্রতি প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফরের বিভিন্ন কর্মসূচিতে প্রবল বৃষ্টিতে চা-শ্রমিকরা অংশগ্রহণ করেন। সে সময় বৃষ্টি মৌসুমে তাদের চা পাতা উত্তোলনের কষ্ট লাঘব করতে মৌলভীবাজারেই রেইনকোট দেয়ার পরিকল্পনা করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, পরিকল্পনা বাস্তবায়নে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে বিভিন্ন বেসরকারি করপোরেট প্রতিষ্ঠানের মাধ্যমে সরকার ২০ হাজার রেইনকোট পেয়েছে। মঙ্গলবার সচিবালয়ে প্রতীকী ১০ জন শ্রমিকের হাতে সেসব রেইনকোট তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আগামী দুইদিনের মধ্যে মৌলভীবাজার, সিলেট ও হবিগঞ্জের চা-শ্রমিকদের কাছে স্থানীয় সংসদ সদস্যসহ মালিক-শ্রমিক প্রতিনিধিদের মাধ্যমে রেইনকোট পৌঁছে দেয়া হবে বলেও জানান সমাজকল্যাণমন্ত্রী।



banner close
banner close