ছবি: সংগৃহীত
রাজধানীর তুরাগ থানা এলাকায় অভিযান পরিচালনা করে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ডিএমপির তুরাগ থানা পুলিশ। গ্রেপ্তারকৃতের নাম-রাজু শেখ।
তুরাগ থানা সূত্রে জানা যায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তুরাগ থানাধীন ফুলবাড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করে মাদক কারবারি রাজু শেখকে গ্রেপ্তার করে তুরাগ থানা পুলিশ। এ সময় তার হেফাজত থেকে ২১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে তুরাগ থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
আরও পড়ুন:








