বুধবার

১১ নভেম্বর, ২০২৬ ২৭ কার্তিক, ১৪৩৩

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৮ জন গ্রেপ্তার, মামলা ৫৫

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ আগস্ট, ২০২৬ ১১:৪২

আপডেট: ১৮ আগস্ট, ২০২৬ ১২:১৬

শেয়ার

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৮ জন গ্রেপ্তার, মামলা ৫৫
ছবি: সংগৃহীত

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৮ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৫৫ টি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ৩০ জন, লালবাগ বিভাগ কর্তৃক ৩৩ জন, ওয়ারী বিভাগ কর্তৃক ৪৭ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ৬১ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ৫৯ জন, মিরপুর বিভাগ কর্তৃক ১৫৩ জন, গুলশান বিভাগ কর্তৃক ৪৯ জন, উত্তরা বিভাগ কর্তৃক ৪১ জন, গোয়েন্দা বিভাগ কর্তৃক ১০ জন এবং সিটিটিসি কর্তৃক ৫ জনকে গ্রেপ্তার করা হয়।

অভিযানকালে ২ টি বিদেশি পিস্তল, ২ টি ম্যাগাজিন, ১২ রাউন্ড গুলি, ১১ কেজি গাঁজা, ১৬২২২ পিস ইয়াবা, ১টি সুইচ গিয়ার, ২টি হ্যান্ডকাফ, ১টি খেলনা পিস্তল, ১টি ইলেক্ট্রিক ট্র্যাকার, ২টি ওয়াকি-টকি, ১টি ওয়েট মেশিন, ১৯টি মোবাইল ফোন, বিভিন্ন অপারেটরের ২৮টি সীম, নগদ ১ হাজার ৪০০ টাকা এবং ১ জন ভিকটিম উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত, অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।