কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা এবং তাদের যাবতীয় প্রকাশনা বাজেয়াপ্তের জোর দাবি জানিয়েছে দেশের শীর্ষ আলেম সমাজ। শনিবার রাজধানীর রমনার আইইবি মিলনায়তনে ‘জাতীয় উলামা মাশায়েখ সম্মেলন’ থেকে এই দাবি তোলার পাশাপাশি কাদিয়ানীদের পরিচালিত ব্যবসা প্রতিষ্ঠান বিশেষ করে ‘প্রাণ-আরএফএল’-এর সকল পণ্য বর্জনের কঠোর ডাক দেয়া হয়েছে।
প্রাণ-আরএফএল পণ্য বর্জনের আহ্বান
আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ আয়োজিত এই সম্মেলনে সবচেয়ে বেশি উত্তাপ ছড়ায় পণ্য বয়কটের ইস্যুটি। বক্তারা বলে, সারাদিন রোজা রেখে ‘প্রাণ’-এর সামগ্রী দিয়ে ইফতার এবং মসজিদের ওজুখানায় ‘আরএফএল’-এর বদনার ব্যবহার নবীপ্রেম ও ঈমানি চেতনার চরম পরিপন্থী। ইসরাইলি পণ্যের মতোই কাদিয়ানীদের সকল পণ্য বয়কটের উদাত্ত আহ্বান জানান ওলামায়ে কেরাম।
মুসলিম ব্যবসায়ীদের প্রতি আহ্বান
সাধারণ মানুষের পাশাপাশি মুসলিম ব্যবসায়ীদের প্রতিও ইসলামী মূল্যবোধ নিয়ে ব্যবসা পরিচালনার আহ্বান জানানো হয়। এছাড়া, দাবি আদায়ে ঘোষণা করা হয়েছে লাগাতার কর্মসূচির। জানানো হয়, আগামী ছয় মাসের মধ্যে দেশের প্রতিটি জেলায় এবং পর্যায়ক্রমে আট বিভাগে খতমে নবুওয়ত মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। পাশাপাশি, মন্ত্রী, সংসদ সদস্য ও ডিসিদের কাছে খতমে নবুওয়ত বিষয়ক বই প্রদান এবং প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়ার সিদ্ধান্ত হয়েছে।
ভবিষ্যৎ কর্মসূচি ও হুঁশিয়ারি
সাধারণ মানুষকে সচেতন করতে জুমার বয়ানে বিশেষ আলোচনা অব্যাহত রাখার পাশাপাশি, দাবি মানা না হলে আগামীতে রাজধানীতে ‘আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসমাবেশ’ করার হুঁশিয়ারিও এসেছে এই সম্মেলন থেকে।
আরও পড়ুন:








