সোমবার

১৭ আগস্ট, ২০২৬ ২ ভাদ্র, ১৪৩৩

ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৫ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ আগস্ট, ২০২৬ ১৩:৫৩

আপডেট: ১৭ আগস্ট, ২০২৬ ১৩:৫৯

শেয়ার

ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৫ জন গ্রেফতার
ছবি: সংগৃহীত

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মতিঝিল বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৪৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, রবিবার মতিঝিল বিভাগের বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে মতিঝিল থানা ২ জন, পল্টন থানা ১০ জন, সবুজবাগ থানা ৩ জন, খিলগাঁও থানা ১১ জন, রামপুরা থানা ২ জন, শাহজাহানপুর থানা ৯ জন এবং মুগদা থানা ৮ জন গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।



banner close
banner close