মঙ্গলবার

১৮ আগস্ট, ২০২৬ ৩ ভাদ্র, ১৪৩৩

আবুল কালাম আযাদের আপিল গ্রহণযোগ্য কি না, শুনানি ৩১ আগস্ট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ আগস্ট, ২০২৬ ১২:১৯

শেয়ার

আবুল কালাম আযাদের আপিল গ্রহণযোগ্য কি না, শুনানি ৩১ আগস্ট
ছবি: সংগৃহীত

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে খালাস চেয়ে আবুল কালাম আযাদের আপিল গ্রহণযোগ্য হবে কিনা, এ বিষয়ে ৩১ আগস্ট শুনানি হবে। সেই সাথে মৃত্যুদণ্ডের সাজা স্থগিতের মেয়াদ বাড়াতেও আবেদন করা হয়েছে।

সোমবার বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ আজকের মত শুনানি মুলতবি করে এ দিন ধার্য করেন।

এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, তারা সাজা স্থগিতের বিরুদ্ধে আবেদন করেছেন। তবে, ৩০ দিনের পর এখন পর্যন্ত ট্রাইব্যুনালের মামলার আপিল গ্রহণের নজির নেই।

পরে আবুল কালাম আযাদের আইনজীবী জানান, রাজনীতির হাতিয়ার হিসেবে তাকে মৃত্যুদণ্ডের সাজা দেয়া হয়েছিল। যে কারণে তারা সাজা স্থগিতের মেয়াদ বাড়াতে আবেদন জানিয়েছেন।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর আত্মসমর্পণের শর্তে আবুল কালাম আযাদের সাজা স্থগিত করে নির্বাহী বিভাগ। পরে চলতি বছরের ২১ জানুয়ারি ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেন তিনি। ৭১ এ মানবতাবিরোধী অপরাধ মামলায় প্রথম মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবুল কালাম আযাদ।



banner close
banner close