মঙ্গলবার

৮ সেপ্টেম্বর, ২০২৬ ২৪ ভাদ্র, ১৪৩৩

বংশালে হেলমেটের গোডাউনে ভয়াবহ আগুন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ আগস্ট, ২০২৬ ২০:১১

শেয়ার

বংশালে হেলমেটের গোডাউনে ভয়াবহ আগুন
ছবি সংগৃহীত

ঢাকার বংশাল মুকিমবাজারে একটি হেলমেটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে।

রবিবার (১৬ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ধ্যা ৬টার দিকে বংশাল মুকিমবাজারের একটি হেলমেটের গোডাউনে আগুন লাগার খবর আসে। পরে আগুন নিয়ন্ত্রণে মোট সাতটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।

তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্যরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।