রবিবার

১৬ আগস্ট, ২০২৬ ১ ভাদ্র, ১৪৩৩

তারেক রহমানের ভারত সফরের অনুকূল পরিবেশ নেই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ আগস্ট, ২০২৬ ১৩:৫২

শেয়ার

তারেক রহমানের ভারত সফরের অনুকূল পরিবেশ নেই
ছবি সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য বর্তমানে অনুকূল পরিবেশ নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শহীদুল করিম। রবিবার বেলা ১১টার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

শহীদুল করিম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দ্বিপক্ষীয় ভারত সফর নিয়ে বাংলাদেশ ও ভারতের কর্মকর্তারা গত কয়েক সপ্তাহ ধরে পরস্পরের সঙ্গে যোগাযোগ করছেন। তবে গত ৫ আগস্ট নয়াদিল্লিতে শেখ হাসিনার প্রকাশ্য মতবিনিময়ের ঘটনায় এই প্রক্রিয়া বিঘ্নিত হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এ বিষয়ে বাংলাদেশের অবস্থান পরিষ্কার। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করা প্রয়োজন।

এ লক্ষ্যে ভারতীয় কর্তৃপক্ষকে শেখ হাসিনা এবং অন্যান্য পলাতক অপরাধীদের দ্রুত প্রত্যর্পণের ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে বলেও জানান শহীদুল করিম।



banner close
banner close