অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের মাটিতে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ জয়ের ঐতিহাসিক সাফল্যের পর ভিডিও কলে বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়দের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রবিবার এক ভিডিও কলে প্রধানমন্ত্রী দলের খেলোয়াড় ও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান এবং সিরিজের পরের টেস্টের জন্য শুভকামনা জানান।
দিনব্যাপী সরকারি সফরে কিশোরগঞ্জ যাওয়ার পথে বাংলাদেশ ক্রিকেট দলের জয়ের খবর পেয়ে ভিডিও কলে খেলোয়াদের সঙ্গে যুক্ত হন প্রধানমন্ত্রী। এসময় তিনি তাদের স্বাস্থ্যের খোঁজখবর নেন ও দেশের মানুষ খেলোয়াড়দের স্বাগত জানাতে মুখিয়ে আছে বলে উল্লেখ করেন।
হাসান মাহমুদের দুই ইনিংসে ৯ উইকেট ও দ্বিতীয় ইনিংসে মেহেদী হাসান মিরাজ পাঁচ উইকেট পাওয়ায় প্রধানমন্ত্রী বলেন, হ্যাঁ দেখলাম, এক্সিলেন্ট, ওয়ান্ডারফুল।
দেশে এলে দেখা হবে বলে কথা শেষ করেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন:








