গ্যাস ও বিদ্যুতের সংকট দ্রুত সমাধানে আগামী ছয় মাসের মধ্যে কার্যকর পরিকল্পনা দিতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কার্যকর পরিকল্পনা পেলে সরকার তা গ্রহণ করবে বলেও জানিয়েছেন তিনি।
শনিবার রাজধানীর বনানীতে টিঅ্যান্ডটি কলোনি মাঠে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুম বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিরোধী দলের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আগামী ছয় মাসের মধ্যে গ্যাস ও বিদ্যুতের সমস্যা সমাধান করা যাবে এমন কোনো পরিকল্পনা থাকলে তা সরকারকে দিতে পারে। কার্যকর হলে সরকার সেটি গ্রহণ করবে বলেও জানান তিনি।
তিনি বলেন, দেশের বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা সমাধানে সরকার কাজ করছে। এ ক্ষেত্রে বিরোধী দলের কোনো কার্যকর পরিকল্পনা থাকলে তা বাস্তবায়নে সরকার ইতিবাচকভাবে বিবেচনা করবে।
আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তারেক রহমান বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার দেশের স্বাস্থ্যব্যবস্থাকে দুর্বল করে রেখে গিয়েছিল। এর ফলে মানুষ চিকিৎসাসেবা নিতে নির্দিষ্ট একটি দেশে যেতে বাধ্য হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
জামায়াতের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আগামী ২৭ আগস্ট জাতীয় সংসদের অধিবেশন বসছে। বিরোধী দলের কাছে ভালো কোনো পরিকল্পনা থাকলে তা সংসদে উপস্থাপনের আহ্বান জানান তিনি।
তিনি বলেন, ভালো কোনো পরিকল্পনা থাকলে তা উপস্থাপন করতে হবে এবং সরকার সেটি বাস্তবায়ন করবে।
আরও পড়ুন:





.jpg)


