শুক্রবার

১১ সেপ্টেম্বর, ২০২৬ ২৭ ভাদ্র, ১৪৩৩

জলাবদ্ধতা নিরসনে চর বেতাগৈরে খাল পরিদর্শনে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ আগস্ট, ২০২৬ ২২:৩৮

শেয়ার

জলাবদ্ধতা নিরসনে চর বেতাগৈরে খাল পরিদর্শনে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইল উপজেলার কানুরামপুর-ত্রিশাল সড়কের চর বেতাগৈর ইউনিয়নের নতুন বাজার এলাকায় জলাবদ্ধতা নিরসনে পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে খাল পরিদর্শন করেছেন মাননীয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি।

শুক্রবার তিনি সরেজমিনে খালটি পরিদর্শন করেন। এ সময় নতুন বাজার এলাকায় জলাবদ্ধতার কারণ ও পানি নিষ্কাশনের সমস্যা সম্পর্কে খোঁজখবর নেন এবং দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

স্থানীয়দের দীর্ঘদিনের জলাবদ্ধতার সমস্যা নিরসনে খালটির পানি প্রবাহ স্বাভাবিক রাখার উদ্যোগ নেয়া হবে বলে জানান সংশ্লিষ্টরা।