বৃহস্পতিবার

১৩ আগস্ট, ২০২৬ ২৯ শ্রাবণ, ১৪৩৩

সালাহউদ্দিন আহমদকে নিয়ে সুবীর ভৌমিকের বিতর্কিত মন্তব্য

নিউজ ডেস্ক বাংলা এডিশন

প্রকাশিত: ১৩ আগস্ট, ২০২৬ ১৮:৪৮

শেয়ার

সালাহউদ্দিন আহমদকে নিয়ে সুবীর ভৌমিকের বিতর্কিত মন্তব্য
ছবি বাংলা এডিশন

সুবীর ভৌমিক। ভারতীয় সাংবাদিক। সম্প্রতি এক আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে নিয়ে মন্তব্য করে বিতর্কের সৃষ্টি করেছেন।

আলোচনায় সালাহউদ্দিন আহমদের শিলং অধ্যায়

ওই আলোচনায় একাধিক দাবি করেছেন সুবীর। সালাহউদ্দিন যখন ভারতের মেঘালয়ের শিলংয়ে আটক ছিলেন, তখন তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করেন, তাকে দেশে ফেরত না পাঠাতে। কারণ, দেশে ফেরত পাঠালে র‌্যাব তাকে হত্যা করতে পারে বলে, তাদেরকে জানান সালাহউদ্দিন। ভিডিওতে এমন দাবি করেন সুবীর।

সুবীর আরো বলেন, ভারতীয় গোয়েন্দা সংস্থা র-এর শিলংয়ের দায়িত্বরত কর্মকর্তাকে এসব অনুরোধ করেন সালাহউদ্দিন।

আলোচনার একপর্যায়ে, স্বরাষ্ট্রমন্ত্রীর গোপন তথ্য ফাঁস করে দেয়ার হুমকিও দেন এই সাংবাদিক।

সুবীর ভৌমিকের পরিচয়

সুবীর ভৌমিক মূলত ভারতের পশ্চিমবঙ্গের সাংবাদিক। ভারতের বাইরেও আন্তর্জাতিক গণমাধ্যমে কাজ করেছেন তিনি। সাংবাদিক হিসেবে বেশ বিতর্ক রয়েছে তাকে ঘিরে। বাংলাদেশ বিরোধী নানা ষড়যন্ত্রের সমালোচনাও রয়েছে তার বিরুদ্ধে। ২০১৭ সালে, এক বিবৃতিতে তাকে নিয়ে প্রতিবাদ জানিয়েছিলো বিএনপি।

মন্তব্যের পর আলোচনা-সমালোচনা

সালাহউদ্দিন আহমদকে নিয়ে, এমন মন্তব্যের পরও চারদিকে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়েছে সুবীরকে ঘিরে। কারণ, সালাহউদ্দিন গুম থেকে ফেরার পর জানা গেছে, সেসময়ে চাইলেও ভারত সরকারের নানা বিধি নিষেধের কারণে দেশে ফিরতে পারেননি তিনি।

এর আগে, ২০১৫ সালের ১০ মার্চ ঢাকা থেকে গুম হয়েছিলেন সালাহউদ্দিন আহমদ। প্রায় দুই মাস পর তাকে ভারতের মেঘালয়ের শিলংয়ে পাওয়া যায়। এরপর, মেঘালয় রাজ্য পুলিশ অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা দিয়ে, কারারুদ্ধ করে সালাহউদ্দিনকে। একপর্যায়ে, ওই মামলায় জামিন পেলেও, পরবর্তীতে আইনের মারপ্যাঁচে সেসময়ে আর দেশে ফেরা হয়নি তার।

এই অবস্থায়, সুবীর ভৌমিকের মন্তব্য সাংঘর্ষিক পরিস্থিতির সৃষ্টি করেছে। এই ঘটনায়, অনেকেই সুবীরের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি তুলেছেন নানাভাবে।



banner close
banner close