বুধবার

১২ আগস্ট, ২০২৬ ২৮ শ্রাবণ, ১৪৩৩

বাড়ির নিরাপত্তারক্ষীর সাথে অবৈধ সম্পর্ক ছিলো সালমানের স্ত্রী সামিরার?

নিউজ ডেস্ক বাংলা এডিশন

প্রকাশিত: ১১ আগস্ট, ২০২৬ ২১:১৭

শেয়ার

বাড়ির নিরাপত্তারক্ষীর সাথে অবৈধ সম্পর্ক ছিলো সালমানের স্ত্রী সামিরার?
ছবি সংগৃহীত

অমর চিত্রনায়ক সালমান শাহর মৃত্যু রহস্যে এবার যুক্ত হলো নতুন মাত্রা। ২০২৬ সালের আগস্টে এই হত্যা মামলার অন্যতম আসামি অভিনেতা ডন গ্রেপ্তারের পর, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি চাঞ্চল্যকর অডিও রেকর্ডিং। ফাঁস হওয়া ওই কথোপকথনে সালমান শাহ তাঁর গৃহকর্মীকে জেরা করছিলেন।

বাড়ির নিরাপত্তারক্ষীর সঙ্গে সামিরার গোপন সম্পর্ক

সেখানে বেরিয়ে এসেছে বাড়ির নিরাপত্তারক্ষী আব্দুল খালেকের সাথে, সালমানের স্ত্রী সামিরা হকের গোপন সম্পর্কের লোমশষক তথ্য। দীর্ঘ তিন দশক পার হলেও সালমান শাহর মৃত্যুর জট এখনো খোলেনি। সম্প্রতি ছড়িয়ে পড়া অডিও ক্লিপটি সেই রহস্যের মোড় ঘুরিয়ে দিয়েছে। রেকর্ডিংটিতে বারবার উচ্চারিত ‘খালেক’ নামের ব্যক্তিটি কোনো সাধারণ অতিথি নন, তিনি ছিলেন সালমান-সামিরার ইস্কাটন ফ্ল্যাটের নিরাপত্তারক্ষী বা গেটকীপার আব্দুল খালেক।

আর যে নারী কণ্ঠকে অডিওতে শোনা যাচ্ছে, তিনি ওই বাসার তৎকালীন গৃহকর্মী। শুটিংয়ের ব্যস্ততায় নায়ক বাইরে থাকার সুযোগে নিরাপত্তারক্ষী খালেক কীভাবে এবং কেন ওপরে ফ্ল্যাটে আসতেন, তা নিয়েই গৃহকর্মীকে কঠিন জেরা করতে শোনা যায় সালমান শাহকে।

গৃহকর্মীর বর্ণনায় অজানা অধ্যায়

অডিওতে গৃহকর্মীর কথায় বেরিয়ে আসে বাড়ির ভেতরের অজানা অধ্যায়। তিনি জানান, প্রায়ই ‘নাস্তা খাওয়ার অজুহাতে’ ফ্ল্যাটে ঢুকে সামিরার সাথে একান্তে সময় কাটাতেন খালেক। এমনকি, বন্ধ দরজার পেছনে এবং ঘরের ভেতরে তাদের আপত্তিকর অবস্থায় দেখার কথাও স্বীকার করেন ওই গৃহকর্মী।

স্ববিরোধী তথ্য দিলে সালমান শাহ ক্ষুব্ধ হয়ে জানতে চান, ঠিক কবে থেকে তাঁর স্ত্রীর সাথে এই সম্পর্ক চলছে। সত্য বললে কোনো শাস্তি না দিয়ে ছেড়ে দেয়ার প্রতিশ্রুতিও দেন সালমান। গৃহকর্মীর বর্ণনায় আরও জানা যায়, ঘটনাটি জানাজানি হওয়ার পরও সামিরার আচরণ ছিল সম্পূর্ণ স্বাভাবিক এবং নিরাপত্তাকর্মীর সালমানের বাসায় অবাধ যাতায়াত বন্ধ হয়নি তখনো।

পুলিশের নথিতে খালেকের নাম

পুলিশ ও পিবিআই-এর নথিপত্রেও সালমান শাহর মৃত্যুর দিন ঘটনাস্থলের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত ব্যক্তিদের তালিকায় নিরাপত্তারক্ষী আব্দুল খালেকের নাম রয়েছে।

ভক্ত ও পরিবারের দীর্ঘদিনের সন্দেহ খালেকসহ বহিরাগতদের সাথে সামিরার অনৈতিক সম্পর্ক এবং পারিবারিক কলহের বিষয়টি জেনে গিয়েছিলেন সালমান। এমনকি মৃত্যুর কিছুদিন আগে সামিরাকে ডিভোর্স দেয়ার সিদ্ধান্তও নিয়েছিলেন তিনি; যা এই হত্যাকাণ্ডের অন্যতম কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সম্প্রতি খলনায়ক ডন আইনের আওতায় আসার পর, অডিও রেকর্ডের এই নতুন সূত্রের ভিত্তিতে সামিরা হকসহ জড়িত সকলকেই অবিলম্বে গ্রেপ্তারের দাবি সালমান ভক্তদের।



banner close
banner close