মঙ্গলবার

১১ আগস্ট, ২০২৬ ২৭ শ্রাবণ, ১৪৩৩

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ আগস্ট, ২০২৬ ২০:০২

শেয়ার

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ আগামী ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার বিকেলে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে একই দিন বেলা ১১টায় রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে জাতীয় সংসদ ভবনে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নির্বাচন আয়োজনের বিভিন্ন প্রস্তুতি ও প্রয়োজনীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সভায় বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম এমপি, বিরোধী দলের চিফ হুইপ মো. নাহিদ ইসলাম এমপি এবং হুইপবৃন্দ আলহাজ্ব মো. জি. কে. গউছ এমপি, রকিবুল ইসলাম বকুল এমপি, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু এমপি, মো. আখতারুজ্জামান মিয়া এমপি এবং এ. বি. এম. আশরাফ উদ্দিন (নিজান) এমপি অংশগ্রহণ করেন।

সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, রাষ্ট্র কাঠামোর সর্বক্ষেত্রে ফ্যাসিস্টমুক্ত করতে হবে। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ বিনির্মাণে

সভায় রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে জাতীয় সংসদের অধিবেশন কক্ষ ব্যবহার, প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট প্রদান এবং সংসদ-সদস্যদের উপস্থিতি নিশ্চিতকরণ-সংক্রান্ত সভার কার্যবিবরণী প্রয়োজনীয় সংশোধনসহ অনুমোদন করা হয়।

এ ছাড়াও বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে প্রয়োজনীয় সব ধরনের লজিস্টিক সাপোর্ট নিশ্চিত করা এবং নির্বাচন অনুষ্ঠানের জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করার পরামর্শ প্রদান করা হয়।

উল্লেখ্য, বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল অনুযায়ী আগামী বৃহস্পতিবার জাতীয় সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ৩ ধারা অনুযায়ী উক্ত নির্বাচন পরিচালনা করবেন প্রধান নির্বাচন কমিশনার।

অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া, নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



banner close
banner close