ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আগামী ২৭ আগস্ট (বৃহস্পতিবার) বিকেল ৩টায় শুরু হবে। রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।
মঙ্গলবার (১১ আগস্ট) সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-১-এর পরিচালক মনির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৭ আগস্ট ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন অনুষ্ঠিত হবে।
সংবিধান অনুযায়ী, একটি অধিবেশন শেষ হওয়ার পর পরবর্তী অধিবেশন শুরুর মধ্যবর্তী বিরতি ৬০ দিনের বেশি হওয়ার সুযোগ নেই। এই আইনি বাধ্যবাধকতা থেকেই সংসদের তৃতীয় অধিবেশন আহ্বান করা হয়েছে।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, অধিবেশনে একাধিক গুরুত্বপূর্ণ বিল উত্থাপন এবং নীতিগত বিষয় নিয়ে আলোচনা হতে পারে।
আরও পড়ুন:








