দেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে পানি চুক্তি করতে চায় সরকার বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
মঙ্গলবার রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।
পানিসম্পদমন্ত্রী বলেন, “দেশের স্বার্থ প্রাধান্য দিয়ে পানি চুক্তি করতে চায় সরকার।” একই সঙ্গে দেশের পানি ব্যবস্থাপনা ও নদীভিত্তিক বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে সরকার কাজ করছে বলেও জানান তিনি।
মন্ত্রী বলেন, পদ্মা ব্যারেজ বাস্তবায়নে উদ্যোগ নেয়া হয়েছে। এ প্রকল্পের সঙ্গে দেশের সাত কোটি মানুষের ভাগ্য জড়িত। পাশাপাশি তিস্তা প্রকল্পও সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ।
তিনি জানান, প্রকল্প বাস্তবায়নে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সহযোগিতা নেয়া হচ্ছে। খুব শিগগিরই তিস্তা প্রকল্পের স্টাডি শেষ করে তা সামনে আনা হবে।
পানি সম্পদ ব্যবস্থাপনায় দেশের স্বার্থ ও জনগণের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে সরকার কার্যকর উদ্যোগ নিতে চায় বলেও জানান পানিসম্পদমন্ত্রী।
আরও পড়ুন:








