মঙ্গলবার

১১ আগস্ট, ২০২৬ ২৭ শ্রাবণ, ১৪৩৩

ভারতের ‘র’ প্রধানের সফর নিয়মিত কার্যক্রমের অংশ: তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ আগস্ট, ২০২৬ ১৩:৪৭

শেয়ার

ভারতের ‘র’ প্রধানের সফর নিয়মিত কার্যক্রমের অংশ: তথ্য উপদেষ্টা
ছবি সংগৃহীত

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে হলে ভারতকে ফ্যাসিস্ট আমলের চিন্তাধারা থেকে বেরিয়ে আসতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।

মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গড়তে হলে ভারতের উচিত বাংলাদেশের সার্বভৌমত্বকে সম্মান করা।

প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা বলেন, ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর প্রধানের বাংলাদেশ সফর দুই দেশের সম্পর্ক উন্নয়নের নিয়মিত কার্যক্রমের অংশ। এ ধরনের সফর দুই দেশের সম্পর্ক উন্নয়নের প্রক্রিয়ার অংশ হিসেবে হয়ে থাকে।

সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ এবং পরে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সংবাদ সম্মেলনের পর নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর নিয়ে আলোচনা শুরু হয়। ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ নিয়েও পররাষ্ট্রমন্ত্রী আভাস দেন।

মঙ্গলবার তথ্য অধিদপ্তরে সংবাদ সম্মেলনে একই প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, দুই দেশের সম্পর্ক স্বাভাবিক ও উন্নত করতে হলে ভারতকে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখাতে হবে।

বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মী ও পলাতক শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গেও কথা বলেন তিনি। তিনি বলেন, কেউ দেশে ফিরতে চাইলে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সাকিব আল হাসান প্রসঙ্গে তথ্য উপদেষ্টা তাকে নষ্ট ও পচে যাওয়া মানুষ হিসেবে উল্লেখ করেন।

এদিকে জ্বালানি খাত বেসরকারি খাতে দেওয়ার বিষয়ে নেতিবাচক প্রচারণা চলছে বলেও মন্তব্য করেন তিনি। জানান, জ্বালানি খাত কোনো একক প্রতিষ্ঠানের কাছে দেওয়া হবে না। বেসরকারি খাতে দেওয়ার জন্য নীতিমালা তৈরির কাজ চলছে।



banner close
banner close