দেশের তরুণ প্রজন্মের সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল চর্চাকে আরও বেগবান করার লক্ষ্যে 'তরুণ’ এখন থেকে মঞ্চ ২৪-এর সাহিত্য ও সংস্কৃতিকেন্দ্রিক অঙ্গসংগঠন হিসেবে কার্যক্রম পরিচালনা করবে।
২০২৩ সাল থেকে ‘তরুণ’ বাংলাদেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও একাধিক বিভাগে শিক্ষার্থীদের সাহিত্য ও সাংস্কৃতিক চর্চা বিকাশে ধারাবাহিকভাবে কাজ করে আসছে।
ইতোমধ্যে দেশের ১০টি পাবলিক বিশ্ববিদ্যালয় ও একাধিক বিভাগে ‘তরুণ’-এর কার্যক্রম বিস্তৃত হয়েছে।
গত চার বছর ধরে ‘তরুণ ম্যাগাজিন’ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাহিত্যচর্চার অন্যতম পরিচিত ও সমাদৃত প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা পালন করেছে। তরুণ লেখক, কবি, সাহিত্যপ্রেমী ও সংস্কৃতিকর্মীদের সৃজনশীল প্রতিভা বিকাশের পাশাপাশি তাদের চিন্তা ও সৃষ্টিশীলতাকে বৃহত্তর পরিসরে তুলে ধরতে ম্যাগাজিনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
মঞ্চ ২৪ মনে করে, একটি জাতির বুদ্ধিবৃত্তিক বিকাশ, নৈতিক শক্তি ও সাংস্কৃতিক আত্মপরিচয় নির্মাণে তরুণ প্রজন্মের সাহিত্য ও সংস্কৃতিচর্চার কোনো বিকল্প নেই। সেই লক্ষ্যেই ‘তরুণ’-এর দীর্ঘদিনের অভিজ্ঞতা ও সাংগঠনিক সক্ষমতাকে আরও বৃহৎ পরিসরে কাজে লাগানোর উদ্যোগ নেয়া হয়েছে।
মঞ্চ ২৪-এর পক্ষ থেকে জানানো হয়েছে, ‘তরুণ’ দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে সাহিত্যসভা, প্রকাশনা, পাঠচক্র, লেখালেখি, সাংস্কৃতিক আয়োজন, তরুণ লেখক ও শিল্পীদের উৎসাহ প্রদানসহ বিভিন্ন সৃজনশীল কার্যক্রম আরও বিস্তৃত করবে।
একই সঙ্গে দেশের সম্ভাবনাময় তরুণ সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীদের একটি শক্তিশালী প্ল্যাটফর্মের আওতায় নিয়ে আসার উদ্যোগ নেয়া হবে।
মঞ্চ ২৪ আশা করে, ‘তরুণ’ এর এই নতুন সাংগঠনিক যাত্রা দেশের বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনকে আরও গতিশীল করবে এবং একটি সৃজনশীল, মননশীল ও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ তরুণ প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আরও পড়ুন:








