রবিবার

৯ আগস্ট, ২০২৬ ২৫ শ্রাবণ, ১৪৩৩

রাষ্ট্রপতি পদে ১১ দলের প্রার্থী কর্নেল অলি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ আগস্ট, ২০২৬ ১৩:২৯

শেয়ার

রাষ্ট্রপতি পদে ১১ দলের প্রার্থী কর্নেল অলি
ছবি সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট থেকে এলডিপি সভাপতি কর্নেল অলি আহমেদকে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী ঘোষণা করা হয়েছে।

রোববার (৯ আগস্ট) দুপুরে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সরকারি বাসভবনে অনুষ্ঠিত বৈঠকে রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে কর্নেল অলি আহমেদের নাম ঘোষণা করা হয়।

জামায়াত আমির জানিয়েছেন, জোটের শীর্ষ নেতাদের সম্মতিতে কর্নেল অলি আহমেদকে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠকে জোটের শীর্ষ নেতারা

ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অংশ নেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার এবং ১১ দলীয় জোটের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদ।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন এমডিপির কর্নেল (অব.) অলি আহমদ, জাগপার রাশেদ প্রধান, খেলাফত মজলিসের মামুনুল হক, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এবং নাসিরুদ্দিন পাটোয়ারী।

এর আগে শনিবার (৮ আগস্ট) দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তের কথা জানায় বাংলাদেশ জামায়াতে ইসলামী।



banner close
banner close