সোমবার

২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১৩ আশ্বিন, ১৪৩৩

বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ আগস্ট, ২০২৬ ১০:৩১

শেয়ার

বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ
ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় শনিবার বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- ১। জাহিদুল ইসলাম, ২। মোঃ ওমর ফারুক, ৩। মোঃ আব্দুর রহিম, ৪। রতন দেওয়ান, ৫। মোঃ সজিব, ৬। মোঃ রমজান, ৭। মোঃ জাফর, ৮। মোঃ সানী, ৯। দেলোয়ার হোসেন, ১০। মোঃ রাজু, ১১। শরীফুল ইসলাম মাহিম, ১২। শরীফুল ইসলাম, ১৩। আহম্মদ ধ্রব, ১৪। তানভীর আহমেদ, ১৫। নয়ন , ১৬। আঃ সালাম , ১৭। মোঃ রাজু ইসলাম, ১৮। মোঃ পিয়ার আলী, ১৯। মোঃ শাহিন, ২০। আব্দুর রহমান শুভ ও ২১। মোঃ রাফসান।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত মামলাসহ বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।