শনিবার

৮ আগস্ট, ২০২৬ ২৪ শ্রাবণ, ১৪৩৩

যান্ত্রিক ত্রুটিতে রোমে আটকা বিমান, ঢাকা থেকে রওনা প্রকৌশলী দল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ আগস্ট, ২০২৬ ১৯:৫৮

শেয়ার

যান্ত্রিক ত্রুটিতে রোমে আটকা বিমান, ঢাকা থেকে রওনা প্রকৌশলী দল
ছবি: সংগৃহীত

যান্ত্রিক ত্রুটির কারণে ইতালির রোমে ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে আটকে আছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩০৬ ফ্লাইটের উড়োজাহাজ। এতে ভোগান্তিতে পড়েছেন ফ্লাইটটির ২৫৯ জন যাত্রী। তবে উড়োজাহাজটির কারিগরি ত্রুটি সারাতে ঢাকা থেকে প্রয়োজনীয় যন্ত্রাংশ ও সরঞ্জাম নিয়ে প্রকৌশলীদের একটি দল রোমের উদ্দেশে রওনা হয়েছে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

শনিবার বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে বিমানটির সর্বশেষ আপডেটে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, গ্রাউন্ডেড বিমানটি কারিগরি ত্রুটি সারাতে প্রকৌশলীদের একটি দল প্রয়োজনীয় যন্ত্রাংশ ও সরঞ্জাম নিয়ে রোমে রওনা হয়েছে। সমস্যার সমাধান হলে ৮ আগস্ট রোম স্থানীয় সময় ১১টায় ঢাকার উদ্দেশে যাত্রা করবে। আর ৯ আগস্ট সকাল সাড়ে ১১টায় যাত্রীসহ উড়োজাহাজটির ঢাকায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

জানা গেছে, ইতালির স্থানীয় সময় শুক্রবার সকাল ৭টা ২০ মিনিটের দিকে নিয়মিত জ্বালানি নেওয়ার জন্য রোমে অবতরণ করে ড্রিমলাইনার উড়োজাহাজটি। এরপরই প্রযুক্তিগত ত্রুটি ধরা পড়ে। তখন থেকে সমস্যা সমাধানের চেষ্টা চালানো হলেও টরন্টো–ঢাকা রুটের ফ্লাইটটি রোম ফিউমিচিনো বিমানবন্দরে আটকে থাকে প্রায় ৮ ঘণ্টা। অবশেষে গ্রাউন্ডেড ঘোষণা দিয়ে টার্মিনালে নেয়া হয় যাত্রীদের।



banner close
banner close