শনিবার

৮ আগস্ট, ২০২৬ ২৩ শ্রাবণ, ১৪৩৩

বোমা হামলার শঙ্কায় দেশজুড়ে পুলিশের হাই অ্যালার্ট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ আগস্ট, ২০২৬ ২৩:২২

শেয়ার

বোমা হামলার শঙ্কায় দেশজুড়ে পুলিশের হাই অ্যালার্ট
ছবি সংগৃহীত

বোমা হামলার আশঙ্কায় দেশের সব জেলা ও রেঞ্জে সর্বোচ্চ সতর্কতা (হাই অ্যালার্ট) জারি করেছে পুলিশ হেডকোয়ার্টার্স। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৭ আগস্ট) রাতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

পুলিশ হেডকোয়ার্টার্স সূত্রে জানা গেছে, সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় দেশের প্রতিটি এলাকায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্র জানায়, শুক্রবার সারা দেশে বোমা হামলার আশঙ্কার তথ্য পাওয়ায় প্রতিটি জেলায় রাতের টহল, মোবাইল ডিউটি এবং বিভিন্ন চেকপোস্টে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের বিশেষ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, দায়িত্ব পালনকালে কোনো ধরনের সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা অপ্রীতিকর ঘটনার তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, ইতোমধ্যে বেতার বার্তার মাধ্যমে সারা দেশের ইউনিটগুলোকে সতর্ক করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন ইউনিট প্রধানদের কাছেও বার্তার মাধ্যমে প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হয়েছে।



banner close
banner close