সোমবার

২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১৩ আশ্বিন, ১৪৩৩

ডিএমপির হাজারীবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৪ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ আগস্ট, ২০২৬ ১৫:২৭

শেয়ার

ডিএমপির হাজারীবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৪ জন গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

ডিএমপির হাজারীবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

হাজারীবাগ থানা সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় হাজারীবাগ থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৪ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো- ১। মোঃ তাজল হক, ২। তামজিদ, ৩। আপেল, ৪। মোঃ সাগর, ৫। রাফিদয়ে রাকিব, ৬। মোঃ হাসান, ৭। মোঃ জনি, ৮। আনোয়ার হোসেন, ৯। মোঃ ইব্রাহিম, ১০। মানিক রতন, ১১। মোঃ রাজু, ১২। রাকিবুল হাসান, ১৩। মোঃ শাওন ও ১৪। মোঃ আল আমিন।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে পরোয়ানাভুক্ত মামলার আসামি ও বিভিন্ন অপরাধের সাথে জড়িত অপরাধী।

গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।