বৃহস্পতিবার

৬ আগস্ট, ২০২৬ ২২ শ্রাবণ, ১৪৩৩

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৬ জন গ্রেপ্তার, মামলা ৫৭

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ আগস্ট, ২০২৬ ১১:৩৬

আপডেট: ৬ আগস্ট, ২০২৬ ১১:৪১

শেয়ার

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৬ জন গ্রেপ্তার, মামলা ৫৭
ছবি: সংগৃহীত

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৬ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৫৭ টি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ৩০ জন, লালবাগ বিভাগ কর্তৃক ২৮ জন, ওয়ারী বিভাগ কর্তৃক ৫৯ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ৭৪ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ৫৩ জন, মিরপুর বিভাগ কর্তৃক ১১৫ জন, গুলশান বিভাগ কর্তৃক ৪৩ জন, উত্তরা বিভাগ কর্তৃক ৫২ জন, সিটিটিসি কর্তৃক ১১ জন এবং গোয়েন্দা বিভাগ কর্তৃক ১ জনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের হেফাজত হতে ১ টি জিপগাড়ী, ১ টি মোটর সাইকেল, ১ টি অটোরিক্সা, ১ টি পানির মিটার, ১ টি ল্যাপটপ, ২ টি সিপিইউ, ১ টি হার্ডডিস্ক, ১ টি মনিটর, ২১ টি মোবাইল ফোন, ১৩৫ টি সিমকার্ড, মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রী, সংসদ সদস্য ও অন্যান্য উচ্চ পদস্থ ব্যক্তিবর্গের সিল ও স্বাক্ষর সম্বলিত ৪১ টি সিল, অফিসিয়াল লেটারহেড প্যাড ৩২০ পাতা, ০১ কেজি ২৫০ গ্রাম গাঁজা, ৬৬৫৮ পিস ইয়াবা, ৭০ লিটার দেশি মদ ও ৬০ পিস বুপ্রেনরফিন ইঞ্জেকশন উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।



banner close
banner close