বিদ্বেষমূলক না হলে শেখ হাসিনার বক্তব্য প্রচারে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
মঙ্গলবার (৪ আগস্ট)। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
চিফ প্রসিকিউটর বলেন, আদালতের নিষেধাজ্ঞা কেবল বিদ্বেষমূলক বক্তব্য প্রচার বা প্রকাশের ক্ষেত্রে প্রযোজ্য। তবে বিদ্বেষমূলক নয়, এমন যে কোনো বক্তব্য প্রচারে আইনগত বাধা নেই।
তিনি আরও বলেন, আগামীকাল সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত অপেক্ষা করে দেখা যাক, আসলে কোনো বক্তব্য দেওয়া হয় কি না, নাকি সবই ফাঁকা আওয়াজ। এ সময় তিনি মন্তব্য করেন, সব ঝুট হ্যায়।,
মো. আমিনুল ইসলাম বলেন, যে বক্তব্য ট্রাইব্যুনালের ভাবমূর্তি ক্ষুণ্ন করে বা বিদ্বেষমূলক হিসেবে বিবেচিত হয়, সেগুলো ছাড়া গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য প্রকাশে আইনগত বাধা নেই।,
আরও পড়ুন:








