মঙ্গলবার

৪ আগস্ট, ২০২৬ ২০ শ্রাবণ, ১৪৩৩

ঢাকায় ২৪ ঘণ্টায় ৪৫৮ জন গ্রেফতার, উদ্ধার ২৮ লাখ টাকার জাল নোট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ আগস্ট, ২০২৬ ১১:২৭

শেয়ার

ঢাকায় ২৪ ঘণ্টায় ৪৫৮ জন গ্রেফতার, উদ্ধার ২৮ লাখ টাকার জাল নোট
ছবি: সংগৃহীত

রাজধানীতে নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় ৪৫৮ জনকে গ্রেফতার করেছে ডিএমপি। একই সময়ে ৬৪টি মামলা দায়ের করা হয়েছে। এ সময় ২৮ লাখ টাকার জাল নোট উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

তিনি জানান, অভিযানে ডিএমপির রমনা বিভাগ ৩৪ জনকে, লালবাগ বিভাগ ৩৭ জনকে, ওয়ারী বিভাগ ৪৯ জনকে, মতিঝিল বিভাগ ৩৬ জনকে, তেজগাঁও বিভাগ ৫৭ জনকে, মিরপুর বিভাগ ১৩৫ জনকে, গুলশান বিভাগ ৩১ জনকে, উত্তরা বিভাগ ৭১ জনকে, গোয়েন্দা বিভাগ ৬ জনকে এবং সিটিটিসি বিভাগ ২ জনকে গ্রেফতার করেছে।

এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন আলামতসহ ১১ কেজি ৯৮০ গ্রাম গাঁজা, ৬ হাজার ৩৩৬ পিস ইয়াবা, ৯০ বোতল ফেনসিডিল, ১টি ওয়ান শাটারগান, ১টি সামুরাই, ১৭টি মোবাইল ফোন, ৩০টি খালি চেক বইয়ের পাতা, নগদ ১ হাজার ৮০ টাকা ও ২৮ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন ডিএমপির এই কর্মকর্তা।



banner close
banner close