সোমবার

৩ আগস্ট, ২০২৬ ১৯ শ্রাবণ, ১৪৩৩

রোহিঙ্গা সংকট সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা কামনা করেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ আগস্ট, ২০২৬ ১৮:৪৬

শেয়ার

রোহিঙ্গা সংকট সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা কামনা করেন স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) নিজ দেশে নিরাপদ, স্বেচ্ছা ও টেকসই প্রত্যাবাসনই এ সংকটের একমাত্র স্থায়ী সমাধান। এমন মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ সংকট সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা কামনা করেছেন।

সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব, কাস্টম ও বহুসংস্কৃতি বিষয়ক সহকারী মন্ত্রী এবং আন্তর্জাতিক শিক্ষা বিষয়ক সহকারী মন্ত্রী জুলিয়ান হিল এমপির সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। এ সময় রোহিঙ্গা সংকট, অনিয়মিত অভিবাসন প্রতিরোধ, মানবপাচার দমন, সামুদ্রিক নিরাপত্তা এবং দুই দেশের দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এতে জনশক্তি রপ্তানি, জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের সিদ্ধান্ত বাস্তবায়ন এবং গোয়েন্দা তথ্য বিনিময়সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অস্ট্রেলিয়া বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ ও দীর্ঘদিনের বিশ্বস্ত উন্নয়ন এবং কৌশলগত অংশীদার। পারস্পরিক শ্রদ্ধা ও আঞ্চলিক নিরাপত্তার ভিত্তিতে দুই দেশের বিদ্যমান সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী হবে।

তিনি বলেন, সরকারের ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির আলোকে সুশাসন, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধিতে কাজ চলছে।



banner close
banner close