সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে গ্যাসের মূল্য বৃদ্ধি নিয়ে প্রকাশিত সংবাদকে কেন্দ্র করে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। তবে রাষ্ট্রায়ত্ত সংস্থা পেট্রোবাংলা জানিয়েছে, এই মুহূর্তে সরকারের গ্যাসের মূল্য বাড়ানোর কোনো পরিকল্পনা নেই।
শনিবার এক বার্তায় পেট্রোবাংলা জানায়, বিভিন্ন গণমাধ্যমে গ্যাসের মূল্য বৃদ্ধিসংক্রান্ত যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা নিয়ে জনমনে বিভ্রান্তি তৈরি হয়েছে। তবে বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর বিষয়ে সরকারের কোনো সিদ্ধান্ত বা পরিকল্পনা নেই।
পেট্রোবাংলা সংশ্লিষ্ট সব পক্ষকে এ ধরনের সংবাদে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে বলেছে, গ্যাসের মূল্য সমন্বয় সংক্রান্ত কোনো সিদ্ধান্ত হলে তা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
দেশে দীর্ঘদিন ধরেই জ্বালানি খাতে আমদানিনির্ভরতা বাড়ছে। দেশীয় গ্যাসক্ষেত্রগুলোর উৎপাদন কমে আসায় চাহিদা মেটাতে ব্যয়বহুল তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করতে হচ্ছে। ফলে গ্যাস খাতে ভর্তুকির পরিমাণও বেড়েছে।
সাম্প্রতিক সময়ে এলএনজি সরবরাহে বিঘ্ন, গ্যাস সংকট এবং জ্বালানি খাতের আর্থিক চাপ নিয়ে আলোচনা চলার মধ্যেই বিভিন্ন মহলে গ্যাসের দাম বাড়তে পারে– এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে। এরই পরিপ্রেক্ষিতে আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছে পেট্রোবাংলা।
আরও পড়ুন:








