শনিবার

১ আগস্ট, ২০২৬ ১৭ শ্রাবণ, ১৪৩৩

চীনের এআই জোটে পর্যবেক্ষক হিসেবে যোগ দিচ্ছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ আগস্ট, ২০২৬ ১৫:৫৫

শেয়ার

চীনের এআই জোটে পর্যবেক্ষক হিসেবে যোগ দিচ্ছে বাংলাদেশ
ছবি সংগৃহীত

বাংলাদেশ চীনের উদ্যোগে গঠিত আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সহযোগিতা জোট ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কো-অপারেশন অর্গানাইজেশন (ওয়াইকো)-এ প্রাথমিকভাবে পর্যবেক্ষক (অবজারভার) হিসেবে যোগদানের সিদ্ধান্ত নিয়েছে।

শনিবার (১ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

ওয়াইকো হলো চীনের উদ্যোগে গঠিত একটি আন্তর্জাতিক এআই সহযোগিতা সংস্থা, যা মার্কিন নেতৃত্বাধীন প্রযুক্তি নীতির বিপরীতে প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমানে এই জোটে রাশিয়া, পাকিস্তান ও ব্রাজিলসহ মোট ২৯টি দেশ রয়েছে। এর সদর দপ্তর চীনের সাংহাই শহরে অবস্থিত।

জোটটির ঘোষিত লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে উদ্ভাবনে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা, বিশ্বব্যাপী ডিজিটাল বিভাজন কমিয়ে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নকে উৎসাহিত করা, কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশে উন্মুক্ত, ন্যায্য ও বৈষম্যহীন পরিবেশ নিশ্চিত করা এবং এআই প্রযুক্তি যেন মানবকল্যাণে নিরাপদ ও কার্যকরভাবে ব্যবহৃত হয়, সে লক্ষ্যে বৈশ্বিক বিধিমালা উন্নয়নে সহযোগিতা করা।



banner close
banner close