শুক্রবার

৩১ জুলাই, ২০২৬ ১৬ শ্রাবণ, ১৪৩৩

ঢাকায় ভারতীয় হাইকমিশনারের সঙ্গে মার্কিন বিশেষ দূতের বৈঠক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ জুলাই, ২০২৬ ২১:৩৩

শেয়ার

ঢাকায় ভারতীয় হাইকমিশনারের সঙ্গে মার্কিন বিশেষ দূতের বৈঠক
ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী-এর সঙ্গে বৈঠক করেছেন।

শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর একটি হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

কূটনৈতিক সূত্রগুলো দীনেশ ত্রিবেদী ও সার্জিও গরের বৈঠকের তথ্য নিশ্চিত করেছে। তবে বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে, তা জানা যায়নি। ধারণা করা হচ্ছে, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে আলোচনা হতে পারে।

তিন দিনের সফরে বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসেন সার্জিও গর। এটি তার প্রথম বাংলাদেশ সফর। সফরের প্রথম দিন তিনি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন। শুক্রবার (৩১ জুলাই) তিনি কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন। শনিবার (১ আগস্ট) তার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের কথা রয়েছে।

উল্লেখ্য, সার্জিও গর ট্রাম্প প্রশাসনের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূতের দায়িত্ব পালনের পাশাপাশি ভারতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের দায়িত্বও পালন করছেন।



banner close
banner close