মঙ্গলবার

২৮ জুলাই, ২০২৬ ১৩ শ্রাবণ, ১৪৩৩

পাঁচ দফা দাবিতে বুধবার থেকে দেশজুড়ে অ্যাম্বুলেন্স ধর্মঘট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৬ ২০:০১

শেয়ার

পাঁচ দফা দাবিতে বুধবার থেকে দেশজুড়ে অ্যাম্বুলেন্স ধর্মঘট
ছবি: সংগৃহীত

দেশের প্রতিটি সরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্সের পার্কিং সুবিধাসহ পাঁচ দফা দাবিতে বুধবার সকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘট ডেকেছে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি।

মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনের সাধারণ সম্পাদক বাদল মাদবর।

তিনি জানান, পাঁচ দফা দাবিতে বুধবার সকাল ৬টা থেকে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেয়া হয়েছে।

দাবিগুলো হলো-অ্যাম্বুলেন্স সংক্রান্ত বাণিজ্যিক নীতিমালার বাস্তবায়ন।

প্রতিটি সরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্সের পার্কিং সুবিধা। হাইকোর্টের রায় অনুযায়ী অ্যাম্বুলেন্সের জন্য টোল-ফ্রি ব্যবস্থা করা ।

লাশবাহী ফ্রিজার ভ্যান এবং লাশ বহনরত অ্যাম্বুলেন্সের জন্য টোল-ফ্রি সুবিধা এবং ২৪ ঘণ্টা অ্যাম্বুলেন্সের জন্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করা।

মালিক সমিতির নেতারা জানিয়েছে, এসব দাবি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ না নেয়ায় তারা দেশব্যাপী অনির্দিষ্টকালের ধর্মঘটের পথে যেতে বাধ্য হয়েছে।



banner close
banner close