শুধু আইন করে শাস্তি দিয়ে মাদক নির্মূল করা সম্ভব নয়, তাই মাদকবিরোধী অভিযানকে আমরা সামাজিক আন্দোলনে পরিণত করতে চাই- এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে মাদকের অপব্যবহার রোধে জনসচেতনতা বৃদ্ধি ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে মাদকবিরোধী জনসচেতনা মূলক সভার শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এ সময় মির্জা ফখরুল বলেন, ঠাকুরগাঁয়ে যে সকল পদক্ষেপগুলো নেওয়া হয়েছে, তার ইতিবাচক ফল আমরা অবশ্যই ভোগ করব। মাদক যে খারাপ জিনিস তাই মূল কাজেই হচ্ছে এর ভয়াবহতা প্রচার করা। এ সময় সাংবাদিকদের মাদকের ভয়াবহতা তুলে ধরার আহ্বান জানান তিনি।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার মোহাম্মদ বেলাল হোসেন, জেলা বিএনপি'র সভাপতি মির্জা ফায়সাল আমিন ও সামাজিক সংগঠন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস, পুলিশ, বিজিবিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
আরও পড়ুন:








