২০১৮ সালে কক্সবাজারের টেকনাফ পৌরসভার কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তৎকালীন র্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল (বর্তমানে ব্রিগেডিয়ার জেনারেল) মিফতাহ উদ্দিন আহমেদকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তার বিরুদ্ধে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বরিশাল থেকে ঢাকা সেনানিবাসে স্থানান্তর
জানা গেছে, ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদ বরিশাল সেনানিবাসের স্টেশন কমান্ডার হিসেবে কর্মরত ছিলেন। সোমবার (২৭ জুলাই) রাতে ঢাকা সেনানিবাসের এএ অ্যান্ড কিউএমজি শাখার তত্ত্বাবধানে তাকে সেনা হেফাজতে নেওয়া হয়।
মানবাধিকার লঙ্ঘন ও মার্কিন নিষেধাজ্ঞা
উল্লেখ্য যে, ২০২১ সালে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষিত নিষেধাজ্ঞার আওতায় থাকা দুই বাংলাদেশি কর্মকর্তার মধ্যে মিফতাহ উদ্দিন আহমেদের নাম ছিল। ওই তালিকায় সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের নামও অন্তর্ভুক্ত ছিল। একরামুল হক হত্যাকাণ্ডের সময় মিফতাহ উদ্দিন আহমেদ র্যাব-৭-এর অধিনায়কের দায়িত্বে ছিলেন।
আরও পড়ুন:








