মঙ্গলবার

২৮ জুলাই, ২০২৬ ১৩ শ্রাবণ, ১৪৩৩

একাদশ সংসদ নির্বাচনের সময় দায়িত্বে থাকা ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৬ ১১:০০

শেয়ার

একাদশ সংসদ নির্বাচনের সময় দায়িত্বে থাকা ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসর
ছবি সংগৃহীত

আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় জেলা প্রশাসক (ডিসি) ও রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালনকারী ৩২ জন যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

সোমবার (২৭ জুলাই) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপন অনুযায়ী, অবসরে পাঠানো কর্মকর্তারা বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে সংযুক্ত ছিলেন। তাঁদের সরকারি চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ায় জনস্বার্থে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।

আইনের ৪৫ ধারায় বলা হয়েছে, কোনো সরকারি কর্মচারীর চাকরির বয়স ২৫ বছর পূর্ণ হওয়ার পর সরকার জনস্বার্থে কারণ দর্শানোর নোটিশ ছাড়াই তাঁকে বাধ্যতামূলক অবসরে পাঠাতে পারে।

তবে জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, বাধ্যতামূলক অবসরে পাঠানো হলেও সংশ্লিষ্ট কর্মকর্তারা বিধি অনুযায়ী তাঁদের প্রাপ্য সব ধরনের অবসরজনিত আর্থিক সুবিধা পাবেন।

উল্লেখ্য, ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচন বিভিন্ন মহলে বিতর্কিত হিসেবে পরিচিত। ওই নির্বাচনের সময় অবসরে পাঠানো ৩২ কর্মকর্তা বিভিন্ন জেলার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন এবং পদাধিকারবলে নিজ নিজ জেলার রিটার্নিং কর্মকর্তার দায়িত্বও পালন করেছিলেন।



banner close
banner close