শনিবার

২৫ জুলাই, ২০২৬ ১০ শ্রাবণ, ১৪৩৩

একজন নারী রাষ্ট্রপতি হোক; দাবি অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্যের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ জুলাই, ২০২৬ ১০:১১

শেয়ার

একজন নারী রাষ্ট্রপতি হোক; দাবি অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্যের
ছবি: সংগৃহীত

বাংলাদেশে একজন নারীকে রাষ্ট্রপতি করার দাবি জানিয়েছেন লেখক, অ্যাক্টিভিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকী ভট্টাচার্য।

শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।

পোষ্টে তিনি লেখেন, ‘বাংলাদেশে একজন নারী রাষ্ট্রপতি হোক। বিএনপি এবং তারেক রহমানের জন্য এইটা একটা ইতিহাস সৃষ্টিকারী গ্রাউন্ড ব্রেকিং এচিভমেন্ট হবে।’

তিনি আরও লেখেন, এ জন্য দলের বাইরে থেকে কাউকে আনার প্রয়োজন নেই। বিএনপির মধ্যেই অনেক জ্যেষ্ঠ নারী নেত্রী রয়েছেন, যারা রাষ্ট্রপতির দায়িত্ব পালনের যোগ্য। তবে প্রয়োজনে দলের বাইরের সর্বজনগ্রাহ্য কোনো নারী ব্যক্তিত্বকেও এ পদে বিবেচনা করা যেতে পারে বলেও মত দেন তিনি।

পোস্টের শেষাংশে পিনাকী ভট্টাচার্য তার ব্যক্তিগত একটি আক্ষেপের কথাও উল্লেখ করেন। তিনি লেখেন, ‘আমার স্বপ্ন ছিলো, খালেদা জিয়াকে বাংলাদেশের প্রথম নারী রাষ্ট্রপতি হিসাবে দেখা। সেই সৌভাগ্য তো হলোনা।’



banner close
banner close