শনিবার

২৫ জুলাই, ২০২৬ ১০ শ্রাবণ, ১৪৩৩

সর্বশেষ
একজন নারী রাষ্ট্রপতি হোক; দাবি অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্যের লোহিত সাগরে জাহাজে হুতিদের হামলা; জাতিসংঘের উদ্বেগ প্রকাশ বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে কাতারের আমিরকে প্রধানমন্ত্রীর চিঠি গ্যাস সংকটে বাসায় জ্বলছে না চুলা; ছুটির দিনেও অধিকাংশ সিএনজি স্টেশন বন্ধ সাত জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস; নদীবন্দরে সতর্কতা রাষ্ট্রপতির পদত্যাগ: ৯০ দিনের মধ্যে ভোট, দ্রুতই তফসিল ঘোষণার প্রস্তুতি ইসির সদ্য সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে বিচারের দাবি এনসিপির দেরিতে হলেও জাতির ঘাড় থেকে স্বৈরাচারের কালো ছায়া সরে গেলো: বিরোধীদলীয় নেতা

গ্যাস সংকটে বাসায় জ্বলছে না চুলা; ছুটির দিনেও অধিকাংশ সিএনজি স্টেশন বন্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ জুলাই, ২০২৬ ০৮:৫৭

শেয়ার

গ্যাস সংকটে বাসায় জ্বলছে না চুলা; ছুটির দিনেও অধিকাংশ সিএনজি স্টেশন বন্ধ
ছবি: সংগৃহীত

ছুটির দিনেও রাজধানীতে কাটেনি গ্যাস সংকট। প্রাকৃতিক গ্যাস সরবরাহ ব্যাহত হওয়ায় অধিকাংশ সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রয়েছে, আর যেগুলো খোলা আছে সেখানে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও গ্যাস পাচ্ছেন না চালকরা।

একই সঙ্গে বাসাবাড়িতেও চুলায় গ্যাস না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন আবাসিক গ্রাহকরা।

প্রাকৃতিক গ্যাস সরবরাহ ব্যাহত হওয়ায় রাজধানীজুড়েই তীব্র সিএনজি সংকট দেখা দিয়েছে। ফিলিং স্টেশনগুলোতে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না গ্যাস। সরবরাহ না থাকায় বন্ধ রয়েছে অধিকাংশ সিএনজি স্টেশন।

শুক্রবার ছুটির দিন সকাল থেকেই রাজধানীর খোলা থাকা পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। গ্যাস সংগ্রহের আশায় অনেক চালক মধ্যরাত থেকেই লাইনে অপেক্ষা করছেন।

চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ না থাকায় গ্রাহকদের সেবা দিতে না পেরে বিপাকে পড়েছেন ফিলিং স্টেশন সংশ্লিষ্টরাও।

একই পরিস্থিতি দেখা দিয়েছে গৃহস্থালির গ্যাস সরবরাহেও। মোহাম্মদপুর, ধানমন্ডি, কলাবাগান, কাঁঠালবাগানসহ রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস না থাকায় দুর্ভোগে পড়েছেন আবাসিক গ্রাহকরা।

যদিও জাতীয় গ্রিডের কারিগরি ত্রুটি দ্রুত মেরামত করে সংকট কাটিয়ে ওঠার আশ্বাস দিয়েছে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ।



banner close
banner close