শুক্রবার

২৪ জুলাই, ২০২৬ ৯ শ্রাবণ, ১৪৩৩

মোদি ইসরায়েলে পালালে হাসিনা যাবেন কোথায়?

নিউজ ডেস্ক বাংলা এডিশন

প্রকাশিত: ২৪ জুলাই, ২০২৬ ১৮:১২

আপডেট: ২৪ জুলাই, ২০২৬ ১৮:১৪

শেয়ার

মোদি ইসরায়েলে পালালে হাসিনা যাবেন কোথায়?
ছবি এআই মাধ্যমে তৈরি

ভারতে বর্তমান শিক্ষাব্যবস্থার চরম অব্যবস্থাপনা, বারবার পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং চাকরির নিয়োগে ব্যর্থতার প্রতিবাদে তরুণ শিক্ষার্থীদের আন্দোলন চলছে।

আর দিন যত যাচ্ছে, ভারতের অভ্যন্তরীণ পরিস্থিতি যেন ততই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। রাজপথের এই লাগাতার বিক্ষোভ, সাধারণ মানুষের ক্ষোভ এবং রাজনৈতিক অস্থিরতা ধীরে ধীরে মোদি সরকারের পতনের শঙ্কা তৈরি করেছে।

মোদি-হাসিনার ভবিষ্যৎ

টানা কয়েক মেয়াদ ক্ষমতায় থাকা কট্টর হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদির রাজনৈতিক ক্যারিয়ার এখন কঠিন পরীক্ষার মুখে। বিশ্লেষকরা বলছে, পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, তাতে যেকোনো সময় ঘটে যেতে পারে বড় ধরনের পটপরিবর্তন।

আর, এই পতনের শঙ্কা থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে নতুন আলোচনা। ক্ষমতা ছাড়তে বাধ্য হলে কোথায় যাবেন নরেন্দ্র মোদি? নেটিজেনদের মতে, মোদির সম্ভাব্য গন্তব্য হতে পারে তার সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র দেশ ইসরায়েল। বিভিন্ন সময় মোদির বক্তব্যে ইসরায়েলের প্রতি তার অকুণ্ঠ সমর্থন প্রকাশ পেয়েছে। এমনকি ইসরায়েলকে মোদি বাবার দেশ বলেও আখ্যা দিয়েছেন। নেটিজেনরা বলছে, আদর্শিক জায়গা থেকে ইসরায়েলের সাথে মোদির যে গভীর মিল, তাতে পতন হলে তিনি সেখানেই সবচেয়ে নিরাপদ বোধ করবেন।

হাসিনার অনিশ্চিত ভবিষ্যৎ

ঠিক এখানেই প্রশ্ন উঠছে। ছাত্র-জনতার অভ্যুত্থানে বাংলাদেশের স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে বর্তমানে ভারতে মোদি সরকারের আশ্রয়েই অবস্থান করছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শেখ হাসিনার সাথে নরেন্দ্র মোদির সম্পর্ক ছিল একেবারে ধর্ম-মর্ম বা পরম বন্ধুত্বের। সেই সম্পর্কের জোরেই ভারত তাকে আশ্রয় দিয়েছে।

প্রশ্ন হলো, মোদি নিজেই যদি ক্ষমতা হারিয়ে বিপাকে পড়েন, তবে শেখ হাসিনার ভবিষ্যৎ কী হবে? এ নিয়ে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই ব্যঙ্গ বিদ্রুপের পাশাপাশি প্রশ্ন তুলছে।

বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে এখন একটাই কৌতূহল, মোদি যদি সত্যিই ইসরায়েলে চলে যান, তাহলে শেখ হাসিনা কোথায় যাবেন? মোদি কি তার এই পরম বন্ধুকেও সাথে করে ইসরায়েলে নিয়ে যাবেন? নাকি হাসিনাকে সম্পূর্ণ নতুন কোনো দেশের খোঁজ করতে হবে? এমন পরিস্থিতিতে শেখ হাসিনা যে আবারও চরম এক বিপাকে পড়তে যাচ্ছেন, তা নিয়েই এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে জোর আলোচনা চলছে।

কথিত রয়েছে, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। আর ক্ষমতার পালাবদল কখনোই আগাম বার্তা দিয়ে আসে না। ভারতের চলমান এই অস্থিরতা কেবল তাদের অভ্যন্তরীণ বিষয়ই নয়, বরং এটি সরাসরি প্রভাব ফেলছে শেখ হাসিনার অনিশ্চিত ভবিষ্যতের ওপর। মোদির পতন হলে তার গন্তব্য হয়তো ইসরায়েল হতে পারে, কিন্তু সেই সমীকরণে শেখ হাসিনার ঠাঁই কোথায় হবে? সেটাই এখন দক্ষিণ এশিয়ার রাজনীতির সবচেয়ে বড় রহস্য।



banner close
banner close