বুধবার

২২ জুলাই, ২০২৬ ৭ শ্রাবণ, ১৪৩৩

রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে সায়েরের স্ট্যাটাস

বাংলা এডিশন নিউজ

প্রকাশিত: ২২ জুলাই, ২০২৬ ১৬:৫৪

শেয়ার

রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে সায়েরের স্ট্যাটাস
ছবি সংগৃহীত

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন আগামী কয়েকদিনের মধ্যে পদত্যাগ করতে পারেন বলে সামাজিক মাধ্যমে নতুন করে গুঞ্জন ছড়িয়েছে। প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান সামির একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে এ আলোচনা শুরু হয়।

বুধবার (২২ জুলাই) বেলা ৩টা ২৭ মিনিটে দেওয়া ওই স্ট্যাটাসে জুলকারনাইন সায়ের দাবি করেন, স্বাস্থ্যগত কারণ দেখিয়ে আগামী কয়েকদিনের মধ্যেই রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন পদত্যাগ করতে যাচ্ছেন। একই সঙ্গে তিনি আরও দাবি করেন, নতুন রাষ্ট্রপতি হিসেবে বিএনপির কোনো শীর্ষ নেতার পরিবর্তে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণির নাম পছন্দের তালিকায় রয়েছে।

তবে এ বিষয়ে রাষ্ট্রপতির পদত্যাগ বা নতুন রাষ্ট্রপতি নিয়োগসংক্রান্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা প্রকাশিত হয়নি।

প্রসঙ্গত, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই বিভিন্ন সময়ে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগের দাবি ওঠে। এ দাবিতে কয়েক দফা আন্দোলনও হয়। পাশাপাশি বিভিন্ন সময় তার পদত্যাগের গুঞ্জন ছড়ালেও এখন পর্যন্ত তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে যাচ্ছেন।



banner close
banner close