মঙ্গলবার

২১ জুলাই, ২০২৬ ৬ শ্রাবণ, ১৪৩৩

কামালকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার আনুষ্ঠানিক চিঠি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ জুলাই, ২০২৬ ১২:৫৫

আপডেট: ২০ জুলাই, ২০২৬ ১২:৫৬

শেয়ার

কামালকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার আনুষ্ঠানিক চিঠি
ছবি সংগৃহীত

মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে ফিরিয়ে দিতে ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকার। এ লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত সরকারের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে।

সোমবার (২০ জুলাই) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংশ্লিষ্ট একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, জুলাই আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন। ওই রায়ের অনুলিপিও ভারত সরকারের কাছে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সরকারের এই অনুরোধের পরিপ্রেক্ষিতে ভারত সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।



banner close
banner close