সোমবার

২০ জুলাই, ২০২৬ ৫ শ্রাবণ, ১৪৩৩

শাহজালাল বিমানবন্দরে ফলের ক্যারেট থেকে মিললো ১৬ কেজি স্বর্ণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ জুলাই, ২০২৬ ১৮:৫৬

আপডেট: ১৯ জুলাই, ২০২৬ ২০:২৮

শেয়ার

শাহজালাল বিমানবন্দরে ফলের ক্যারেট থেকে মিললো ১৬ কেজি স্বর্ণ
ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ফলের ক্যারেটের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা আনুমানিক ১৬ কেজি স্বর্ণের বার জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

রবিবার দুপুরে কার্গো ভিলেজের ৯ নম্বর গেট এলাকায় খালাসের অপেক্ষায় থাকা একটি ফলের ক্যারেট থেকে কচটেপে মোড়ানো অবস্থায় স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে ডিজিএফআই সদস্যরা কার্গো ভিলেজের আমদানি শাখায় অভিযান পরিচালনা করেন। পরে ঢাকা কাস্টমস কর্মকর্তাদের উপস্থিতিতে ফলের ক্যারেটটি ভেঙে তল্লাশি চালানো হয়। এ সময় ক্যারেটের নিচে দুটি কাঠের মাঝের ফাঁপা অংশে বিশেষভাবে লুকিয়ে রাখা স্বর্ণের বারগুলো একে একে বের করে আনা হয়।

জানা যায়, হংকং থেকে ক্যাথে প্যাসিফিকের ফ্লাইটে ফল আমদানি করা হয়। ফুডলিঙ্ক নামের একটি প্রতিষ্ঠানের নামে ফলগুলো আমদানি করা হয়েছিল।



banner close
banner close