সোমবার

২০ জুলাই, ২০২৬ ৪ শ্রাবণ, ১৪৩৩

ঢাকায় পৌঁছেছেন আইএলওর মহাপরিচালক গিলবার্ট এফ হাউংবো

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯ জুলাই, ২০২৬ ১৩:৪৭

শেয়ার

ঢাকায় পৌঁছেছেন আইএলওর মহাপরিচালক গিলবার্ট এফ হাউংবো
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ হাউংবো দুই দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন।

রবিবার সকালে তিনি রাজধানীতে পৌঁছান বলে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সফরকালে আজ তিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সফরে বাংলাদেশে শ্রমমান উন্নয়ন, কর্মপরিবেশের উন্নয়ন, শ্রমিকের অধিকার, সামাজিক সুরক্ষা, দক্ষতা বৃদ্ধি এবং শ্রমবাজার-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

বিশেষ করে তৈরি পোশাকশিল্প, অনানুষ্ঠানিক শ্রমবাজার এবং আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নের বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পেতে পারে।

গিলবার্ট এফ হাউংবো পশ্চিম আফ্রিকার দেশ টোগোর নাগরিক। তিনি ২০২২ সালের অক্টোবরে আইএলওর ১১তম মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সংস্থাটির শতবর্ষের ইতিহাসে তিনিই প্রথম আফ্রিকান, যিনি এই পদে দায়িত্ব পালন করছেন।



banner close
banner close