শনিবার

১৮ জুলাই, ২০২৬ ৩ শ্রাবণ, ১৪৩৩

জনগণের পাশে থাকার অঙ্গীকার স্বরাষ্ট্রমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৬ ১৪:০৫

শেয়ার

জনগণের পাশে থাকার অঙ্গীকার স্বরাষ্ট্রমন্ত্রীর
ছবি সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিপদে-আপদে সব সময় জনগণের পাশে থাকা সরকারের আদর্শ, উদ্দেশ্য ও অঙ্গীকার। তিনি বলেন, বন্যা বা অন্য যেকোনো প্রাকৃতিক দুর্যোগের সময় সরকার জনগণের পাশে থাকবে এবং সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য জরিপ করে যথাসম্ভব সহযোগিতা করা হবে।

শনিবার (১৮ জুলাই) দুপুরে কক্সবাজারের পেকুয়ায় বন্যাকবলিত এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

দুর্যোগ মোকাবিলায় সরকারের লক্ষ্য

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নদী ও সমুদ্র উপকূলীয় এলাকায় বন্যা, জলোচ্ছ্বাস ও প্রাকৃতিক দুর্যোগ একটি নিয়মিত বাস্তবতা। এসব দুর্যোগ মোকাবিলায় সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে টেকসই ও শক্তিশালী বেড়িবাঁধ নির্মাণ, যাতে উপকূলীয় এলাকাগুলো আরও কার্যকরভাবে সুরক্ষিত থাকে।

তিনি বলেন, আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান এমন একটি নীতি প্রণয়ন করেছেন—সবার আগে বাংলাদেশ এবং ক্ষমতার আগে জনতা।

ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস

সালাহউদ্দিন আহমদ বলেন, বন্যা বা অন্য যেকোনো প্রাকৃতিক দুর্যোগের সময় আমরা আপনাদের পাশে থাকব, ইনশাআল্লাহ। সাম্প্রতিক বন্যায় যারা ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়েছেন, তাদের জরিপ করে যত দূর সম্ভব সহায়তা করার চেষ্টা করা হবে।

এ সময় তিনি সমাজের বিত্তবান মানুষের প্রতি দরিদ্র ও বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।



banner close
banner close