মঙ্গলবার

২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১৪ আশ্বিন, ১৪৩৩

সর্বশেষ
বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে পারস্পরিক আইনি সহায়তা জোরদারে আইনমন্ত্রীর গুরুত্বারোপ দুর্নীতির অভিযোগ কী আছে আসিফ মাহমুদের ভাগ্যে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণকে দূরদর্শী ও দিকনির্দেশনামূলক বললেন রাষ্ট্রপতি বিরোধীদলসহ সবার সঙ্গে আলোচনা করে সংবিধান সংশোধন করতে চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্ক টাইমসের নির্বাহী কর্মকর্তাকে গুলি করে হত্যা, শ্বশুর-শাশুড়ি গ্রেপ্তার মিরপুরে তিন ভাইয়ের বাহিনী, তিন এলাকায় অপরাধ নিয়ন্ত্রণের অভিযোগ শাহজালাল বিমানবন্দর সম্প্রসারণে ব্যয় বাড়ল ৮৪৭ কোটি শেখ হাসিনাকে ফেরানো বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় বিষয়: তথ্য উপদেষ্টা

আইনমন্ত্রীর পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার আতিয়ার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৬ ১২:০৯

শেয়ার

আইনমন্ত্রীর পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার আতিয়ার
ছবি: সংগৃহীত

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের পরিচয় ব্যবহার করে প্রতারণার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তার নাম আতিয়ার।

শুক্রবার ফরিদপুরের ভাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব সূত্রে জানা গেছে, আইনমন্ত্রীর পরিচয় ব্যবহার করে একটি ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে আইন ও বিচার সংশ্লিষ্টদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন আতিয়ার। বিষয়টি আইনমন্ত্রীর নজরে আসার পর তার নির্দেশে মামলা হয়। সেই মামলার ছায়া তদন্ত করতে গিয়ে র‌্যাব আসামি গ্রেপ্তার করে।

অভিযানে গ্রেপ্তার আতিয়ারের কাছ থেকে প্রতারণায় ব্যবহার করা মোবাইল ও সিম জব্দ করা হয়।

আতিয়ারকে গ্রেপ্তারে সহায়তা করেছেন প্রযুক্তি বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহা। তিনি বলেন, ‘প্রযুক্তির সহায়তায় আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।’



আরও পড়ুন: