মঙ্গলবার

২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১৪ আশ্বিন, ১৪৩৩

সর্বশেষ
ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে পারস্পরিক আইনি সহায়তা জোরদারে আইনমন্ত্রীর গুরুত্বারোপ দুর্নীতির অভিযোগ কী আছে আসিফ মাহমুদের ভাগ্যে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণকে দূরদর্শী ও দিকনির্দেশনামূলক বললেন রাষ্ট্রপতি বিরোধীদলসহ সবার সঙ্গে আলোচনা করে সংবিধান সংশোধন করতে চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্ক টাইমসের নির্বাহী কর্মকর্তাকে গুলি করে হত্যা, শ্বশুর-শাশুড়ি গ্রেপ্তার মিরপুরে তিন ভাইয়ের বাহিনী, তিন এলাকায় অপরাধ নিয়ন্ত্রণের অভিযোগ শাহজালাল বিমানবন্দর সম্প্রসারণে ব্যয় বাড়ল ৮৪৭ কোটি

বন্যার্তদের পুনর্বাসন কার্যক্রম শুরু হয়েছে: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ জুলাই, ২০২৬ ১৩:২১

আপডেট: ১৭ জুলাই, ২০২৬ ১৩:২২

শেয়ার

বন্যার্তদের পুনর্বাসন কার্যক্রম শুরু হয়েছে: অর্থমন্ত্রী
ছবি সংগৃহীত

চট্টগ্রামের বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, চট্টগ্রামের বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং এর মধ্যে ইতোমধ্যে এক লাখ মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) চট্টগ্রামের পতেঙ্গায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে চাল, রান্না করা খাবার ও শুকনো খাবার বিতরণ করা হচ্ছে। তিনি বলেন, পুনর্বাসন কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে এবং পুরোপুরি পুনর্বাসন সম্পন্ন না হওয়া পর্যন্ত সরকারি সহায়তা অব্যাহত থাকবে।

বন্যার কারণে বহু সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে তিনি জানান, এসব সড়ক দ্রুত মেরামতের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এবং কাজও শুরু হয়েছে।

ত্রাণ বিতরণ শেষে অর্থমন্ত্রী পতেঙ্গা থেকে চন্দনাইশের উদ্দেশে রওনা দেন। এরপর তিনি সাতকানিয়া, লোহাগাড়া ও বাঁশখালীসহ চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করবেন বলে জানানো হয়েছে।



আরও পড়ুন: