বৃহস্পতিবার

১৬ জুলাই, ২০২৬ ১ শ্রাবণ, ১৪৩৩

গণভোটের ৪ প্রশ্ন না বুঝলে ৩১ দফা বুঝলো কীভাবে: প্রশ্ন জামায়াত আমিরের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ জুলাই, ২০২৬ ১৫:০৭

শেয়ার

গণভোটের ৪ প্রশ্ন না বুঝলে ৩১ দফা বুঝলো কীভাবে: প্রশ্ন জামায়াত আমিরের
ছবি সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই আন্দোলনের অন্যতম প্রধান দাবি ছিল রাষ্ট্রীয় সংস্কার। জনগণ যদি গণভোটের চারটি প্রশ্ন বুঝতে না পারে, তাহলে ৩১ দফা কীভাবে বুঝলো-এমন প্রশ্ন তুলেছেন তিনি।

বৃহস্পতিবার (১৬ জুলাই)। সকালে জুলাই শহীদ দিবস উপলক্ষে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান ক্ষমতাসীন দল বিএনপির উদ্দেশে সংখ্যাগরিষ্ঠতার জোরে অন্যায় না করার আহ্বান জানান। তিনি বলেন, জীবন দিতে হলেও ‘চব্বিশের’ অর্জন হারিয়ে যেতে দেবেন না। তাঁর ভাষ্য, ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তন না হলে বর্তমান রাজনৈতিক বাস্তবতা তৈরি হতো না। অতীতের বিতর্কে না থেকে সংস্কারের অঙ্গীকার বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়ারও আহ্বান জানান তিনি।

গণভোট প্রসঙ্গে তিনি বলেন, জনগণ গণভোটের রায়ের পক্ষে রয়েছে এবং এ দাবি সংসদে বাস্তবায়ন না হলে রাজপথে আন্দোলনের মাধ্যমে তা আদায়ের চেষ্টা করা হবে।

সংবিধান প্রসঙ্গেও মন্তব্য করেন জামায়াত আমির। তিনি বলেন, সংবিধান সংশোধন কমিটির সাংবিধানিক ভিত্তি নিয়ে প্রশ্ন রয়েছে এবং এ বিষয়ে নতুন করে ভাবার প্রয়োজন আছে।

ভারত প্রসঙ্গে ডা. শফিকুর রহমান দাবি করেন, জামায়াতে ইসলামী ভারতের অপছন্দের একমাত্র রাজনৈতিক দল। তিনি বলেন, ভারতের কোনো ধরনের বিরূপ অবস্থানকে জামায়াত গুরুত্ব দেয় না এবং দেশটির ভূখণ্ডে যাওয়ারও তাদের কোনো আগ্রহ নেই। এ সময় তিনি ভোটচুরির অভিযোগের প্রসঙ্গও উল্লেখ করে বলেন, এ বিষয়ে ভবিষ্যতে আরও বিষয় সামনে আসবে।



banner close
banner close