বৃহস্পতিবার

১৬ জুলাই, ২০২৬ ১ শ্রাবণ, ১৪৩৩

রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৮৭ গ্রেপ্তার, শীর্ষে মিরপুর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ জুলাই, ২০২৬ ১৩:৫৭

আপডেট: ১৬ জুলাই, ২০২৬ ১৪:০৫

শেয়ার

রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৮৭ গ্রেপ্তার, শীর্ষে মিরপুর
ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৭ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৩৬টি মামলা দায়ের করা হয়েছে। এরমধ্যে মিরপুর এলাকা থেকে সর্বোচ্চ ১০৫ জনকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

গ্রেফতারদের মধ্যে ডিএমপির রমনা বিভাগ ৩৫ জন, লালবাগ বিভাগ ৩৭ জন, ওয়ারী বিভাগ ৯০ জন, মতিঝিল বিভাগ ৬৭ জন, তেজগাঁও বিভাগ ৭১ জন, মিরপুর বিভাগ ১০৫ জন, গুলশান বিভাগ ২৪ জন, উত্তরা বিভাগ ৪১ জন ও গোয়েন্দা বিভাগ কর্তৃক ১৭ জনকে গ্রেফতার করা হয়।

এসময় তাদের কাছ থেকে ২ হাজার ৫৬৬ পিস ইয়াবা, ১৬৪ কেজি ৬৬৫ গ্রাম গাঁজা, ৪৫টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৮৪টি মোবাইল ফোন, দুটি মোটরসাইকেল, দুটি এসএসডি কার্ড, দুটি হার্ডডিস্ক, একটি ভুয়া এনআইডি কার্ড, একটি হ্যান্ড পাঞ্চ ও ৮ লাখ ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন ডিএমপির এ কর্মকর্তা।



banner close
banner close