শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগসহ তিন দফা দাবিতে রাজধানীর উত্তরায় আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে ঢাকামুখী ও গাজীপুরমুখী যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
বুধবার বেলা দেড়টার দিকে উত্তরার বিএনএস সেন্টারের সামনে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। সড়ক অবরোধের কারণে ওই সড়কে উভয়মুখী যান চলাচলে বিঘ্ন ঘটে। এর আগেও মঙ্গলবার একই স্থানে সড়ক অবরোধ করেছিলেন আন্দোলনকারীরা।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, তাদের সব দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবেন তারা।
আন্দোলনস্থলে পুলিশ জলকামানসহ সতর্ক অবস্থানে রয়েছে। তবে শিক্ষার্থীদের সঙ্গে কোনো ধরনের সংঘাতে জড়াতে চায় না বলে পুলিশ জানিয়েছে।
শিক্ষার্থীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে-বন্যা ও জলাবদ্ধতার প্রভাব পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখা, ১৩ জুলাই বৈরী আবহাওয়ার কারণে পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা এবং শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর পদত্যাগ।
আরও পড়ুন:








