মঙ্গলবার

১৪ জুলাই, ২০২৬ ৩০ আষাঢ়, ১৪৩৩

এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নপত্রে অসঙ্গতি; চার জনকে কারণ দর্শানোর নোটিশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৬ ২১:৩৫

শেয়ার

এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নপত্রে অসঙ্গতি; চার জনকে কারণ দর্শানোর নোটিশ
ছবি: সংগৃহীত

এইচএসসি পরীক্ষা ২০২৬ এর পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) ১ম পত্র বিষয়ের প্রশ্নপত্র (২০২৬ সালের সিলেবাস অনুযায়ী) পরিশোধনের দায়িত্বপ্রাপ্ত ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।

মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর বিলকিস ইয়াছমীনের স্বাক্ষরে এ নোটিশে দেয়া হয়।

এতে বলা হয়, সোমবার (১৩ জুলাই) সকালের পরীক্ষা চলাকালীন পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) ১ম পত্রের সৃজনশীল অংশের ৬ ও ৭ নং প্রশ্নে মারাত্মক ত্রুটি বা অসঙ্গতি পরিলক্ষিত হয়। প্রশ্নপত্রে এ ধরনের ত্রুটি/অসঙ্গতি থাকায় পরীক্ষার হলে পরীক্ষার্থীদের চরম মানসিক চাপের মুখে পড়তে হয়েছে।

একজন দায়িত্বশীল শিক্ষক ও পরিশোধক হিসেবে প্রশ্নপত্রে এই ধরনের ত্রুটি/অসঙ্গতি চরম দায়িত্বহীনতা এবং পেশাগত কর্তব্যে অবহেলার শামিল এবং এ ধরনের কাজে সিলেট বোর্ডের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।

প্রশ্নপত্র পরিশোধনে এমন গুরুতর ত্রুটি/অসঙ্গতি থাকার কারণে কেন তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না, এর জবাব পত্র প্রাপ্তির ০৩ (তিন) কর্মদিবসের মধ্যে লিখিতভাবে জানানোর অনুরোধ করা হয়েছে।



banner close
banner close